বিশ্বনাথে চার দোকানীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিভিন্ন অপরাধে চার দোকানীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সিঙ্গেরকাছ ও বৈরাগীবাজারে এই আদালত পরিচালনা করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রাখা ও পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ভাই ভাই স্টোরকে চার হাজার, হাবিব ডিপার্টমেন্ট স্টোরকে এক হাজার, সস্তা বাজারকে এক হাজার পাঁচশত টাকা এবং মা-মনি ভেরাইটিজ স্টোরকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এ সময় আরো অনেক দোকানীকে সতর্ক করা হয়।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed