চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী মোছলেম’র জয়
বৈশাখী নিউজ ডেস্ক : সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শুন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ প্রায় ৭০ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৮৭ হাজার ২৪৬টি ভোট পান। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান ১৭ হাজার ৯৩৫টি ভোট পেয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী) রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ১৭০টি কেন্দ্রে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এবারের উপ-নির্বাচনে মোট ১৭০টি কেন্দ্রে চার লাখ ৭৪ হাজার ৪৮৫ ভোটার ছিলেন। ভোট প্রদান করেন ১ লাখ ৮ হাজার ৫৮১ ভোটার। যা মোট ভোটের ২২ দশমিক ৯৪ শতাংশ।
অন্য প্রার্থীদের মধ্যে টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ১ হাজার ১৮৫ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন ৯৯২ ভোট, কুঁড়েঘর প্রতীক নিয়ে ন্যাপের বাপন দাশগুপ্ত ৬৫৬ ভোট এবং আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ৫৬৭ ভোট পেয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে মহাজোটের প্রার্থী মঈন উদ্দীন খান বাদল নৌকা প্রতীকে ২ লাখ ৭২ হাজার ৮৭৮ ভোট পেয়ে জয় পান। সেই সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯ হাজার ১৩৫ ভোট পান।
গত বছরের ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। এরপর তার আসন শুন্য ঘোষণা করে সেখানে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed