Main Menu

ডোমারে দূর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষক স্বপন কুমার রায় রবিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ জানুয়ারী বিকালে কর্মস্থল শালমারা বিএন স্কুল এন্ড কলেজ হতে তিনি তার মটরসাইকেল যোগে ডোমারে বাড়ী ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কে ধরনীগঞ্জ বাজারের সন্নিকটে খানাবাড়ী এলাকায় রাস্তার পাশে মটরসাইকেলের উপরে বসে থাকা অবস্থায় নীলফামারী হতে ছেড়ে আসা দ্রুতগামী সুমন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ০৪-০৪৩৬) পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শিক্ষক স্বপন কুমার রায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রংপুর মেডিকেলে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রবিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত স্বপন কুমার রায় ডোমার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা গ্রামের মৃত কলিঙ্গ রায়ের ছেলে ও শালমারা বিএন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

ডোমার থানা রঅফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার দিনেই মটরসাইকেল ও ঘাতক বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed