গোয়াইনঘাটে গৃহহীনদের জন্য তৈরি হচ্ছে বাসভূমি
মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক গুচ্ছগ্রাম। সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের উদ্যোগের আওতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মাথা গুজার ঠাই হচ্ছে শতাধিক পরিবারের।
গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিমুলতলা গ্রামে সরকারি ৪ একর ৪৮ শতক ভূমিতে স্থাপিত হচ্ছে দৃষ্টি নন্দন এই গুচ্ছগ্রাম।
ইতিপূর্বে শতাধিক ভূমি, ঘরবাড়িহীন পরিবারের তালিকা গোয়াইনঘাট প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে প্রাথমিকভাবে ৪০টি পরিবারকে আশ্রিত করার জন্য উদ্যোগ নিতে গোয়াইনঘাট প্রশাসনের পাঠানো তালিকা হতে নির্দেশনা দেয়া হয়। উক্ত গুচ্ছগ্রাম প্রকল্পে থাকছে পুকুর, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মসজিদ, স্কুল, রাস্তা-ঘাটসহ বিদ্যুৎ সরবরাহ্ ব্যবস্থা।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রত এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এরই আওতায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ৯ জানুয়ারী শিমুলস্থ উক্ত প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে এসেছেন।
আজ সোমবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব উক্ত প্রকল্পের মাটি ভরাটের কাজের আনুস্টানিক উদ্বোধন করবেন।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। ভূমি ও ঘরবাড়িহীন মানুষজনকে আশ্রয় দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ভিত্তিতে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিমুলতলায় গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের একটি মহৎ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের পর্যায়ক্রমে মাথা গুজার ঠাই হবে শতাধিক পরিবারের।
পুকুর, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মসজিদ, স্কুল, রাস্তা-ঘাট সহ বিদ্যুৎ সরবরাহ্ ব্যবস্থা নাগরিক সকল সুবিধা নির্ভর এই গুচ্ছগ্রামটি বাস্তবায়িত হওয়ার পর উদ্বোধন করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ভূমি ও ঘরবাড়ীহীন মানুষের কল্যাণে সরকার আন্তরিক এবং সব সময়ই তাদের পাশে রয়েছেন। গরিব, অসহায়দের কল্যাণে আওয়ামী লীগ সরকার সব সময়ই নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে শতাধিক পরিবারকে মাথা গুজার ঠাই করে দিচ্ছেন সরকার। সরকারের প্রধানমন্ত্রীর ভূমি, ঘরবাড়িহীনদের প্রতি উদার ও মানবিকতার দৃষ্টিকোণ এই প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর দূর্দশা লাঘবে দিনরাত সমানতালে তাদের কল্যাণে কাজ করে থাকেন। গোয়াইনঘাটের এই দৃষ্টিনন্দন গুচ্ছগ্রাম প্রকল্পটি তারই পরিচয় বহন করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed