Main Menu

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিয়া খালেদ আর নেই

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী জিয়া খালেদ (৬৫) আর নেই। গতকাল শনিবার রাত ১১ টায় সিলেটের বাসায় তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি এক পুত্র, এক কন্যা সন্তান রেখে গেছেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী জিয়া খালেদ দীর্ঘদিন শিক্ষকতা পেশার পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed