ওসমানী বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ
বৈমাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৫০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিমানবন্দরের লাউঞ্জের ভিতরে ব্যাগেজ বেল্টের পাশে লাগেজ দুইটি পাওয়া যায়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার ডা. গোলাম মো. মুনীর জানিয়েছেন, লাগেজ দুইটিতে আমদানি-নিষিদ্ধ ৩০ হাজার শলাকা সিগারেট ছিল। গোপন সংবাদ থাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের সদস্যরা লাউঞ্জের ভিতরে ব্যাগেজ বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কাস্টমস টিমের সতর্ক অবস্থান টের পেয়ে সিগারেটের মালিক তার মালামাল ব্যাগেজ বেল্টের পাশে ফেলে রেখে চলে যায়।
তিনি আরও জানান, লাগেজ দুইটিতে স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হলে ১৫০ কার্টন Benson & Hedges সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এব্যাপারে শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed