গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের উত্তর সালনা থেকে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সালনা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ধর্ষক নুরুল ইসলাম গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পোড়াবাড়ি র্যাব স্পেশালিস্ট কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন জানান, উত্তর সালমা এলাকার পাঁচ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে নুরুল ইসলাম (৫৯) নামের এক ব্যক্তি। শিশুটি বাসায় গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। এতে এলাকায় চাঞ্চলে্যর সৃষ্টি হয়।
পরে শিশু ধর্ষক নুরুল ইসলাম শিশুটির পরিবারকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে শনিবার (১১ জনুয়ারি) গাজীপুর সদর থানায় শিশু ও নারী নির্যাতন মামলা দায়ের করেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed