ইবিতে ৩৭২ আসন শূণ্য, সাক্ষাতকার শুরু কাল
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে (স্নাতক) ১ম অপেক্ষমান তালিকার ভর্তি শেষে ৩৭২ টি আসন শূণ্য রয়েছে। শনিবার স্ব-স্ব ইউনিট সমন্বয়কারী ও একাডেমিক শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রোববার (১২ জানুয়ারী) সকাল ১০ টায় ‘সি’ ও সকাল সাড়ে ৯ টায় ‘ডি’ ইউনিটের ২য় অপেক্ষমান তালিকার সাক্ষাতকার শুরু হবে।
একাডেমিক শাখা সূত্রে, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১৮৪ টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৮টি ও বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৪০ টি আসন ফাঁকা রয়েছে। ধর্মতত্ত¡ ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে কোন আসন শূণ্য নেই।
১৩ জানুয়ারী ‘বি’ ইউনিটের বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে এবং ১৪ জানুয়ারী এই ইউনিটের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবছর ৩৪টি বিভাগে মোট ২৩০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি শেষে ৮৭২টি আসন ফাঁকা ছিল। পরে ১ম অপেক্ষমান তালিকার ভর্তি শেষে ১৬.১৪ শতাংশ আসন শূণ্য রয়েছে।
ভর্তি সক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed