ছাতকের তিন তরুণের সাগরে সলিলসমাধি
প্রবাস ডেস্ক: ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের জড়ো করা হচ্ছে ইরানে। জাহাজে বা হাঁটিয়ে ইউরোপ পৌঁছে দেওয়া হবে- দালালদের এই প্রলোভনে পা দিয়ে প্রাণ হারিয়েছেন ছাতকের মিজানুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস থেকে তার পরিবারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি উপজেলার পাইগাওঁ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। একই উপজেলার জালালীচর গ্রামের আব্দুর নুর নামের ইরান প্রবাসী এক দালালদের লোভনীয় অফারের ফাদে পা দিয়ে শিক্ষকতা পেশার ইস্তফা দিয়ে গত ১৪ ডিসেম্বর ভ্রমণ ভিসায় পাড়ি জমান ইরানে।
সেখানে প্রায় ১২ দিন অতিবাহিত করে তুরস্ক সীমান্তের একটি হ্রদে ট্রলারডুবিতে তার সলিলসমাধি ঘটে। এ হ্রদটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। সেখান থেকে অভিবাসীরা প্রায়ই ইউরোপে যাওয়ার জন্য তুরস্কে প্রবেশ করেন।
এসময় দুর্ঘটনার পর ৬৪ জনকে উদ্ধার করে কাছের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর গ্রিনিচ মান সময় রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। হ্রদটি পুরোপুরি তুরস্কের ভেতরে অবস্থিত। নৌকাটি হ্রদের উত্তর তীরে যাওয়ার সময় ডুবে যায়।
এতে আরও পাঁচজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।
একই ট্রলারে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মৃত হাজী জমসিদ আলী তালুকদারের পুত্র আলাল মিয়া তালুকদারের (৩৬) মৃত্যু ঘটে। আলাল মিয়ার বড় ভাই কিরন মিয়া তালুকদার জানান, আলাল মিয়া ১২ বৎসর ধরে ওমানে অবস্থান করছিলেন। ওমান থেকে ইরাক ও তুরস্ক হয়ে একই নৌকায় ইউরোপে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় আলাল মিয়ারও মৃত্যু ঘটে।
এদিকে গত ২২ ডিসেম্বর জাউয়া বাজার ইউনিয়নের মোঘলগাঁও গ্রামের মৃত আরশ আলী’র পুত্র আব্দুল মালেক (৩২) মরক্কো থেকে স্পিড বোটে করে সাগর পথে স্পেন যাওয়ার সময় নিহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক দালালের মাধ্যমে মরক্কো থেকে স্পীড বোটে স্পেনে যাওয়ার কথা ছিল তার। গত ৮মাস পূর্বে আব্দুল মালেক ইউরোপ যাওয়ার জন্য ঢাকা থেকে বিমান যোগে আলজেরিয়া যায়। পরে আলজেরিয়া থেকে সড়ক পথে মরক্কো গিয়ে অবস্থান নেয়।
মালেকের সহযাত্রী সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের আবুল হাসনাত তার পরিবারকে মুঠোফোনে জানায়, গত ১৬ ডিসেম্বর সাগর পথে স্পেন পৌঁছানোর পূর্বে একই স্পীড বোটে মরক্কো থেকে স্পেনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম।
ভূমধ্যসাগরের সাগরের উত্তাল ঢেউয়ে এক পর্যায়ে নিজের ভারসাম্য রাখতে না পেরে আব্দুল মালেক পানিতে পড়ে যাওয়ার পর তার কোন খোঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। আমরা খোঁজ নিয়ে দেখবো।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed