প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক ও জেএসসির ফলাফল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, আজ বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসির ফলের বিস্তারিত তথ্য জানানো হবে। শিক্ষার্থীরা ফল পাবে দুপুর ১২টা থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তাদের মন্ত্রণালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে জানা যাবে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২৪ লাখ। আর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।
Related News
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More



Comments are Closed