উত্তর প্রদেশে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ঘন কুয়াশায় উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি মাইক্রোবাস খালে পড়ে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় গাড়িটি খালে পড়ে যায়।এতে দুই শিশুসহ ৬ জন নিহত ও ৫ জন আহন হয়। ঘটনাস্থলটি দিল্লির কাছাকাছি ছিল। দিল্লিতে ইতিমধ্যে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তাই দিল্লির আশপাশও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।
একজন পুলিশ মুখপাত্র জানিয়েছেন, গাড়িটি ছিল একটি মারুতি, তাতে ১১ জন যাত্রী ছিলেন। গ্রেটার নয়ডার ডানকৌর এলাকার খেরলি খালে সেটি পড়ে যায়। সেখান থেকে ১১ জনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকরা তাদের ৬ জনকে মৃত ঘোষণা করেন, বাকি ৫ জনের চিকিৎসা চলছে।
পুলিশ মুখপাত্র আরও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তা বেশি দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। মারুতি গাড়ির সাথে আরও একটি গাড়ি ছিল। দু’টি গাড়ির সমস্ত লোকজন উত্তর প্রদেশের সাম্ভাল জেলার বাসিন্দা। তারা দিল্লি যাচ্ছিল।
নিহতরা হলেন- মহেশ (৩৫), কিশান লাল (৫০), নীরেশ (১৭), রাম খিলাদি (৭৫) মল্লু (১২) এবং নেত্রপাল (৪০)।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed