সৌদিতে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ বাজুরবাগ এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ এবং কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন। আহতরা হলেন একই উপজেলার মতিউর, হানিফা ও সেলিম। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ফাহিমের ছোট ভাই সৌদিপ্রবাসী ফারাবি ফাহাদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সৌদি আরবে মাছের বাজারে কাজ করতেন।
Related News
সৌদি আরবে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় হুথিদের চালানো ড্রোন হামলায় মো. সজিব হোসেনRead More
মালয়েশিয়ায় পাহাড়ধসে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহRead More



Comments are Closed