ডিসেম্বরের শেষে বৃষ্টির সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: যে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা দেশ সেটি পুরোপুরি পরিষ্কার হতে বৃষ্টির প্রয়োজন। আর চার থেকে পাঁচদিন পরেই রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া অফিস বলছে, কিছুটা বৃষ্টি হলেই কেটে যাবে কুয়াশা। আর রোদ উঠলে দিনের তাপমাত্রাও সহনীয় হয়ে আসবে।
শনিবার (২১ ডিসেম্বর) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এ তথা জানান।
তিনি বলেন, আজ কোথাও শৈত্যপ্রবাহ নেই। অর্থাৎ ১০ ডিগ্রির নিচে কোথাও তাপমাত্রা নেই। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। সেখানে আজ ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা না থাকলে শৈত্যপ্রবাহ বলা হয় না।
শনিবার ঢাকা, রংপুর আর যশোরে শীত বেশি অনুভত হচ্ছে। তবে এটাকে মৌসুমের স্বাভাবিক শীত বলেই মন্তব্য করেন হাফিজুর রহমান।
ঘন কুয়াশার বিষয়ে তিনি বলেন, আগামী ২৫, ২৬ তারিখের দিকে বৃষ্টির শঙ্কা আছে। বৃষ্টি হলে এই কুয়াশা কেটে যাবে।
এছাড়া ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। কারণ জানুয়ারি-ফেব্রুয়ারি পুরোটাই বাংলাদেশের শীতের মৌসুম। এই সময় শীত পড়বে, এটাই স্বাভাবিক। হয়তো কোনো কোনো বছর শীত কম পড়ে, কোনো বছর বেশি পড়ে।
Related News
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়েRead More
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।Read More



Comments are Closed