Main Menu

ছাতকে ভারতীয় নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি: ছাতকে জব্ধকৃত ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও ভারতীয় পি-কক ফিল্টার সিগারেট প্রকাশ্যে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে থানা সংলগ্ন সুরমা নদীর তীরে এসব ভারতীয় বিড়ি ও সিগারেট ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত ১ লাখ ৬৮ হাজার নাসির উদ্দিন বিড়ি ও ৫০০ পিস পি-কক সিগারেট গত নভেম্বর মাসে আটক করে ছাতক থানা পুলিশ। এ ব্যাপারে চোরাচালান নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় মামলা রুজু করা হয়।

Manual7 Ad Code

আদালতের নির্দেশক্রমে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবিরের উপস্থিতিতে প্রকাশ্যে ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও পি-কক ফিল্টার সিগারেট আগুনে ধ্বংস করা হয়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code