আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ বার বার নৌকায় ভোট দিয়েছে বলেই সরকারের পক্ষে এসব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে।’
শুক্রবার (২০ ডিসেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও অনাহারে থাকবে না। কারণ গৃহায়ণ প্রকল্পের মাধ্যমে আমরা ঘর-বাড়ি তৈরি করে দিচ্ছি। প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পায় সেজন্য আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ৩০ প্রকারের ওষুধ বিতরণ করা হচ্ছে।
এর আগে বিকাল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উদ্বোধনের পর ২৫ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
সম্মেলনকে সামনে রেখে সকাল থেকেই জনসমাগম হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান। আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদাচরণে মুখর হয়ে ওঠে উদ্যান।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সম্মেলন মঞ্চে উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে দলের সভাপতিকে স্বাগত জানান।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নতুন বিধিনিষেধ ইসির
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরন ও পরিধিতে নতুন বিধিনিষেধRead More
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More



Comments are Closed