Main Menu

কওমি মাদ্রাসাগুলো ঈমান-ইসলামের বাতিঘর

Manual2 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার ৩১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তারা বলেছেন- কওমি মাদরাসাগুলো দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষার বলিষ্ঠ দুর্গ। কওমি মাদরাসা ঈমান-ইসলামের অনন্য বাতিঘর। কোনো বাতিল শক্তি যখনই ইসলাম এবং ঈমানের ওপর হানা দেয় তখনই রুখে দাঁড়ায় কওমি আলেমরা। কওমি মাদরাসা ছাড়া এদেশে দ্বীন ইসলাম রক্ষা হবে না। তাই কওমি মাদসাগুলোকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মাদরাসার ২৭ বছরের মুহতামিম মাওলানা মুজাহিরুল হক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক-কলামিস্ট ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং সাংবাদিক-কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করেন ঢাকার কামরাঙ্গীরচর আল মক্কা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জাফর আহমদ হেলালী।

Manual5 Ad Code

মাহফিলে আমন্ত্রিত আলেমদের মাঝে আলোচনা পেশ করেন প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শাফায়েত উল্লাহ, মাওলানা হাফেজ আজিজুর রহমান হোসাইনী, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আসআদ আহমদ জাফরীসহ প্রমুখ উলামায়ে কেরাম।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে শুক্রবার সকাল ৭টায় সমাপ্তি হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code