ডিসেম্বরের শেষে আসছে মৃদু শৈত্যপ্রবাহ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতের তীব্রতার এই ওঠানামা চলবে আড়াই মাস। এই সময়ে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এর পর মধ্য ফেব্রুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রঝড়ের মধ্য দিয়ে কমতে থাকবে শীতের তীব্রতা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকবে। এই মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যেতে পারে একটি বা দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ। এই সময়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন অথবা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি অথবা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই সারাদেশে শীত জাঁকিয়ে নামবে। ইতোমধ্যে তীব্র থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে আক্রান্ত রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন জেলা। এসব জেলায় সহসাই কাটছে না শীত পরিস্থিতি।
আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, এ বছর শীত মৌসুমে সারাদেশেই স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম আছে। এর প্রভাব পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে। মাসের শুরু থেকেই এ দুই বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এরই মধ্যে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীতে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত বছরের ৮ জানুয়ারি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারিতে রেকর্ড সর্বনিম্ন মাপমাত্রা ২.৮ ডিগ্রি ছাড়িয়ে যায়।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed