আন্তর্জাতিক পর্বত দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ ১১ ডিসেম্বর বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক পর্বত দিবস। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে–মাউন্টেইয়স মেটার অফ ইয়োথ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পর্বতারোহীদের সংগঠনগুলো বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
উল্লেখ্য, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
দিবসটি পালনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আজ বেলা ১১ টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
Related News
বিশ্ব ডিম দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের উপকারিতা সম্পর্কে সচেতনতাRead More
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দেRead More



Comments are Closed