পিরোজপুরে বাসচাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ার মুসল্লিবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—আবু জাফর (৬৫) ও বেলাল (৩৫)। তাদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকায়। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, সকালে ঢাকা থেকে পিরোজপুরগামী ঈগল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন পাঁচজন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। দুজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed