বিশ্বনাথে শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা নির্বাচিত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বাচাই কমিটি এ তালিকা প্রকাশ করেছে। এছাড়া বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নামও প্রকাশ করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা ঘোষণা সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদসহ প্রশাসনের নেতৃবৃন্দ।
উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন জানান, প্রধান শিক্ষক হিসেবে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদু বেন্দু পাল, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমাছ আলী ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহেদা আক্তার।
এছাড়া সিঙ্গেরকাছ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিনকে শ্রেষ্ঠ সভাপতি ও মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল আলীকে শ্রেষ্ঠ ক্লাস শিক্ষক নির্বাচিত করা হয়।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed