সিলেটে মারামারিতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে দুপক্ষের মারামারিতে আহত কামরুল ইসলাম (১৮) নামের এক যুবক মারা গেছেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানা পুলিশ পিতাপুত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিন সুরমা উপজেলার নাজির বাজারের ধর্মদা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র মো. ফজর আলী (৫৫), তার ছেলে মো. আব্দুস সামাদ আশরাফ (২৫), মো. সুয়েব মিয়া (২১) ও মো. লায়েক আহমদ (১৮)।
মামলা সূত্রে জানা যায়, নাজিরবাজারের সালাউদ্দিনের মাধ্যমে ৪ থেকে ৫ মাস পূর্বে ফজর আলীর মেজো ছেলে আল আমিনকে কাতার পাঠানো হয়। সেখানে তার কাজ ও ভিসা নিয়ে মনোমালিন্য দেখা দেয়। তার সূত্রধরে গত ১ ডিসেম্বর নাজিরবাজারের জবান আলীর মালিকানাধীন বাসায় দুপক্ষের মধ্যে মারামারি হয়।
এতে কামরুল ইসলাম আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। কামরুলের পিতা বাবুল মিয়া বাদি হয়ে ৩০২/৩৪ দ্বারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। মামলা নং-২।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, মামলার প্রেক্ষিতে এসআই লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশ আসামীদের আটক করে আদালতে প্রেরণ করে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed