শ্রীমঙ্গল স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা মালবাহী‘২০১৫ এমইজি-১১ বিআর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেন চালক হোসেন শহীদ জানান, ‘২০১৫ এমইজি-১১ বিআর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন। সময়মতো যদি এই আগুন নিয়ন্ত্রণে আনা না যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারত।
ইঞ্জিনের আশপাশে ময়লা জমায় কার্বন গলে গেছে। এতে কার্বনে আগুনের সূত্রপাত ঘটে বলেও জানান তিনি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed