বিশ্বনাথে পার্কিং নিয়ে দু’পক্ষের হামলা, আহত ৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দোকানঘরের সামনে প্রাইভেটকার গাড়ি রাখা নিয়ে হামলা-পাল্টা-হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুনবাজারস্থ মাদানিয়া মাদরাসার মার্কেটের রাখি ট্রেডার্স দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে শালিস ব্যক্তিসহ ৫জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-রাখি ট্রেডার্স দোকানের মালিক বিভাষ পাল, দোকান কর্মচারী দিপুল দেব, শালিস ব্যক্তি ব্যবসায়ী মাসুক মিয়া। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। তবে এরা প্রাইভেটকার যাত্রী বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং প্রাইভেটকারের যাত্রীদের থানায় নিয়ে আসে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed