ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় গুলজার আহমদ ওরফে উমরা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির করনসী রোডের শেখ সফর উল্যা জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। নিহত উমরা মিয়া গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ করনসী উত্তরপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে মোটরসাইকেল আরোহী শাহান মিয়া বৃদ্ধ উমরা মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় বৃদ্ধকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed