ফাযিল পরীক্ষার ফল প্রকাশ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০১৯ এ অনুষ্ঠিত ফাযিল স্নাতক (সম্মান) অনিয়মিত ও নিয়মিত চার বর্ষের ফল প্রকাশিত হয়েছে। এবছর মোট পাশের হার ৯৭.১৮ শতাংশ।
বুধবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমানের (রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি) নিকট এ ফল হস্তান্তর করেন।
ফলাফল হস্তান্তরকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ পরীক্ষার ফল প্রকাশ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত এপ্রিল-২০১৯ এ ফাযিল স্নাতক (সম্মান) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭, ৩য় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি বর্ষ মিলে মোট ২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পাশ করে। মোট পাশের হার ৯৭.১৮ শতাংশ। পরীক্ষায় ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭ তে ৮২.০৫ শতাংশ, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ তে ৯৯.০৭ শতাংশ, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ তে ৯৯.০৮ শতাংশ, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ তে ৯৮.৫৭ শতাংশ এবং ৩৮.৩০ শতাংশ পাশ করেছে।
ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত সকল তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed