বিএনপি নেতা উলফাত গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় হাইকোর্টের সম্মুখে গত সোমবার সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে ঢাকার বিমানবন্দর থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে আটক করেছে পুলিশ।
এর আগেই এসআই মতিউর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় করা এ মামলায় উলফাতকে এর মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, উলফাত ঢাকার বাইরে যাচ্ছিলেন। তাকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed