ইবি’র শিক্ষক ড. মুজম্মিল আলীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান ড. মুহাম্মদ মুজম্মিল আলী আর নেই। ব্রেইন স্ট্রোকসহ নানা অসুস্থতায় শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৭ নভেম্বর) বাদ যোহর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মুহাম্মদ মুজম্মিল আলীর জানাযার নামাজ তার নিজ বাড়ী কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বাঁশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান অধ্যাপক ড. মুজম্মিল আলীর মৃত্যুর সংবাদ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তাকে দেখতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা তার বাসভবনে ছুটে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
তিনি কানাইঘাট উপজেলার বাঁশবাড়ী গ্রামের সমাজসেবী মরহুম আব্দুল জলিল চৌধুরীর পুত্র।
মুজম্মিল আলীর ভাতিজা গোলাম রব্বানী জানিয়েছেন, তাঁর চাচার লাশ কুষ্টিয়া থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed