নেত্রকোনায় হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালিত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এ উপলক্ষে নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া উপজেলার কুতুবপুর ইউনিয়নে হুমায়ুূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে জাঁকজমকভাবে হুমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকীর আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
হুমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভাই বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদের ভূঁইয়া, কেন্দুয়াা পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, লেখক আহসান হাবিব, প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম।
এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গন্য মান্য ব্যাক্তি, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকগণ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed