সিলেটে গবেষক বাবলা’র ৩টি নতুন যন্ত্র আবিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গবেষক বাবলা আরো তিনটি নতুন যন্ত্র আবিষ্কার করেছেন। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে গবেষণা করে অসংখ্য যন্ত্রপাতি নিজে থেকে তৈরী করেন। তার অক্লান্ত পরিশ্রমের সুফল যন্ত্রগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যন্ত্রগুলো তৈরী হওয়াতে উপকৃত হচ্ছেন ব্যবহারকারীরা। ইতিপূর্বে বৃক্ষ, পরিবেশ ও কৃষি প্রযুক্তি গবেষণার উদ্ভাবক আব্দুল হাই আজাদ বাবলা প্রায় ৪০টি যন্ত্রপাতি তৈরী করে বাজারজাত করেছেন।
২০১৯ সালে তিনি আরো ৩টি যন্ত্র তৈরী করেছেন। যন্ত্রগুলো হচ্ছে স্বল্প ব্যয়ে বিদ্যুৎ চালিত ভুট্টা মাড়াই মেশিন। এ মেশিন ঘন্টায় প্রায় ৩০ কেজি ভুট্টা মাড়াই করতে পারে। পরিবেশ দুষণ রোধে ডাস্টবিন। এ ডাস্টবিন যে কোন স্থানে রেখে ময়লা আবর্জন জমা করে পরে নির্দিষ্ট স্থানে ফেলা যায়। এই ডাস্টবিন থেকে কোন দুর্গন্ধ ছড়ায় না। নারিকেলের ছোবড়া থেকে ডাস্ট বের করার মেশিন। এ মেশিন স্বল্প ব্যয়ে ইঞ্জিন ও বিদ্যুৎ চালিত। মেশিনটি ঘন্টায় প্রায় ৪০ কেজি নারিকেলের ছোবড়া মাড়াই করতে পারে। এই মেশিনগুলো ক্রয় করে ব্যবহারকারীগণ লাভবান হবেন। আগামীতেও তার আবিষ্কার অব্যাহত থাকবে।
আলাপকালে গবেষণার উদ্ভাবক আব্দুল হাই আজাদ বাবলা জানান, পরিশ্রমের মাধ্যমে যন্ত্রগুলো তৈরী করি। যন্ত্র ব্যবহার করে ব্যবহারকারীরা যখন লাভবান হন তখন প্রাণটা ভরে যায়। আমার মতো ক্ষুদে গবেষক যন্ত্রপাতি তৈরী করার মাধ্যমে দেশের উন্নয়নে কিছুটা হলেও অংশ নিতে পারায় নিজেকে ধন্য মনে করি।
তিনি আরো জানান, ২০০৫ সালে গবেষণার স্বীকৃতি স্বরূপ জাতীয় কৃষি পদক লাভ করি। ২০১৫ সালে প্রধানমন্ত্রীর এটু আই প্রকল্প থেকে এ্যায়ার্ড লাভ করি এবং নিজের তৈরী করা যন্ত্র ড্রেনের কাদাবালি, বর্জ্য উত্তোলন করার যন্ত্রটি পরীক্ষাধিন রয়েছে। ২০১৭ সালে কৃষি গবেষণায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেছি। দু’টি পদকই আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছি। তিনি তার আবিষ্কৃত যন্ত্রগুলো ব্যবহার করে উৎসাহ প্রদান ও তৈরীতে সহযোগিতার আহবান জানান।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed