জামালগঞ্জের হাওরে নৌকাডুবিতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের সুন্দরপুর হাওরে নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল উপজেলার উত্তর কাংলাবাজ গ্রামের বাসিন্দা।
সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে অন্য পাঁচজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে পড়ে যাওয়ায় আর উঠতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed