Main Menu

বেরোবির ভর্তি পরীক্ষা একদিন করে পেছাল

বৈশাখী নিউজ ডেস্ক : ঘুর্ণিঝড় বুলবুলের কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলমান ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্ধারিত তারিখের একদিন পর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১০ নভেম্বর) বিকেলে ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, সোমবারের (১১ নভেম্বর) পরীক্ষা ১২ নভেম্বর, ১২ তারিখের পরীক্ষা ১৩ তারিখ এবং ১৩ তারিখের পরীক্ষা ১৪ তারিখ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed