জেএসসি-জেডিসি মঙ্গলবারের পরীক্ষা পেছালো
বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে ১২ নভেম্বর মঙ্গলবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসির গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর সকাল ৯টায়।
পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ।
এ নিয়ে চলতি বছর তিন দিনের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হলো।
এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়। শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed