শনিবার বিকেল থেকে বন্ধ শাহ আমানত
বৈশাখী নিউজ ডেস্ক : প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রান্তিক (পেরিফেরিয়াল) আঘাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুরের পরে। তাই ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার বিকেল ৪টা থেকে রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এর আগে শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় দিকে ২৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মংলা সমুদ্র বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পূর্ববর্তী ৯ ঘণ্টায় এই প্রবল শক্তির ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়েছে ১০০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed