‘পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আপাতত নেই’
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর হোটেলে ইটভাটা মালিকদের বার্ষিক সাধারণ সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এরপরও আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই।’
ভারত থেকে পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।’
মিসর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা জানিয়ে টিপু মুনশি বলেন, ‘মিসর থেকে পেঁয়াজ আনলে দাম একটু কমতে পারে। এছাড়া পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed