Main Menu

রবীন্দ্র স্মরণে এমসি কলেজে নানা আয়োজন


বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৯১৯ সালে ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন সিলেট সফরে। ঐ বছরের ৬ নভেম্বর ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসাসে তিনি বক্তব্য রেখেছিলেন। তাঁর সেই বক্তব্য পরবর্তীতে ‘আকাঙক্ষা’ নামে প্রবন্ধ আকারে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিগুরুকে নিয়ে আনন্দ উৎসবে মেতেছিলেন প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী এবং এলাকাবাসী।

সেই দিনটিকে স্মরণ করে রাখতে শতবর্ষ পরে বুধবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষাবিদ সম্মেলণ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কবিগুরুর এমসি কলেজে আগমনের শতবর্ষপূর্তীকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় কবির ম্যুরালের পাদদেশে শতকন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্থবক অর্পণ করা হবে। উদ্বোধনী অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এ পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাবেক অর্থমন্ত্রী, লেখক ও বুদ্ধিজীবী আবুল মাল আব্দুল মুহিত উদ্বোধন ঘোষণা করবেন। এরপর কলেজের শিক্ষাবিদ সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হবে দুটি বিদ্যায়তনিক অধিবেশন। প্রথমে বাংলায়। এ অধিবেশন শুরু হবে সকাল পৌণে ১১টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে কি নোট স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর বেগম আকতার কামাল। প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের রীবন্দ্র গবেষক বৃন্দ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন মুরারী চাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। এ পর্ব শেষ হবে দুপুর সোয়া ১টায়।

তিনি জানান, মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টায় শুরু হবে ইংরেজী সেমিনার। এ পর্বে সভাপতিত্ব করবেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর গোলাম সরওয়ার চৌধুরী। কি নোট স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের কাজী নজরুল বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর মোহিত-উল-আলম। প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র গবেষক বৃন্দ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন মুরারীচাঁদ কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম। সমাপনী অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। এমসি অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে এ পর্বে সমাপনী বক্তব্য রাখবেন শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সফিউদ্দিন আহমদ। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে এমসি কলেজের অধ্যক্ষ আরো বলেন, শতবর্ষ আগে বিশ^কবির আগমনে যেমন সাঁড়া পড়েছিল এ অঞ্চলে, তেমিন এবারের এমসির আয়োজনও হবে একটি স্মরনীয় আয়োজন। দুটি আন্তর্জাতিক মানের সেমিনার, রবীন্দ্র ম্যুরাল উদ্বোধন, গুণীজনের আগমন ও তাদের মূল্যবান কথামালা হবে চীরস্মরনীয়। তিনি এমসি কলেজের রবীন্দ্র স্মরণ উৎসবে সবাইকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করার আমন্ত্রণ জানিয়ে প্রতিটি অনুষ্ঠানের সংবাদ ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহাবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এমসি কলেজের উপধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সেমিনার আয়োজক পরিষদের আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা চৌধুরী, এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

Share





Related News

Comments are Closed