সিলেটে এক ছাদের নিচে ২৫ রেস্টুরেন্ট!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক ছাদের নিচে ২৫ রেস্টুরেন্ট, ফুচকা ও কফি শপ প্রভৃতি নিয়ে শুরু হচ্ছে কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড। নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় বুধবার বিকাল ৩টায় এই ফুড আইল্যান্ডের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকালে ফুড আইল্যান্ডের নিচতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন কাজী অ্যাসপ্যারাগাসের চেয়ারম্যান ফুয়াদ সাকি। তিনি বলেন, ‘‘একইসাথে একইছ ছাদের নিচে ২০টিরও অধিক দেশীয় খাবারের আয়োজন নিয়ে এবার সিলেটের পবিত্র মাটিতে জিন্দাবাজারে হাজির বাংলাদেশের সুনামধন্য ফুড কোর্ট ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’। বুধবার (৬ নভেম্বর) এর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে ওপেন এয়ার ফুড কোর্টের জনক কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ডের বিগত সাত বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। এখানে রয়েছে ওপেন এয়ার সিটির ব্যবস্থাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ, বাচ্চাদের জন্য কিডস জোন এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। এখানে দেশীয় ফোক খাবার, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইতালিয়ান, ম্যাক্সিকান, আমেরিকান, জাপানিজ, কোরিয়ান, আফ্রিকান, আরবীয় গ্রিক, মোঘল, ডেজার্ট, আইসক্রিম পার্লার, কফি, বারবিকিউ, কাবাব, কক্সবাজারের সামুদ্রিক মাছের বারবিকিউ, স্টিম ফিস বা সি-ফুড প্রভৃতি। বিশ্বখ্যাত আর্কিটেকচারাল কোম্পানি ‘আর্ক ঈগলের’ শৈল্পিক ছোঁয়া পাওয়া যাবে ফুড কোর্টের প্রতি কোণে। যা বাংলাদেশের বিভিন্ন ফুডিজ সংগঠন থেকে ‘বেস্ট হ্যাঙ্গআউট প্লেস’ খেতাব পেয়েছে বিগত পাঁচ বছর ধরে।’’
ফুয়াদ সাকিব আরো বলেন, ‘এখানে সকল খাবার কিচেনগুলো লাইভ ও খোলামেলা। গ্রাহক অর্ডার করলে তবেই খাবার তৈরি হবে। পুরনো, বাসি বা পচা খাবারের কোনো সুযোগ নেই এবং খাবার নষ্ট হওয়ারও সুযোগ নেই। তুলনামূলক স্বল্প খরচে এখানে দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণ করা যাবে। এখানে ৬০০ আসন রয়েছে, সবাই স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। ঢাকায় তিনটি আউটলেটে সফলতার সাথে ব্যবসা করার পর এবার সিলেটে এসেছি আমরা। সবাইকে আমাদের এখানে আমন্ত্রণ।’
কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ডে থাকা রেস্টুরেন্টগুলো হলো ফ্লেম অন, সল্ট বে, দিল্লী দরবার, শেফ মাস্টার, লাজিজ কাবাব, খানা খাজানা, ঢাকাইয়া, ট্যাকো বেল, ফুড ফর ফ্রেন্ডস, ক্যাফে মারমেইড, মি. বেøন্ডার, ফ্লেমার্স ডেন, মাস্টার বার্গার, সিপ কফি প্রভৃতি।
সংবাদ সম্মেলনে কাজী অ্যাসপ্যারাগাসের পক্ষে উপস্থিত ছিলেন মো. সোলাইমান কবির, রেশাদ আহমেদ চৌধুরী, ফরহাদ আহমেদ চৌধুরী, মো. মাসকুর শাহরিয়া, সৈয়দ রেজাউল করিম জিহান প্রমুখ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed