শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশ হয়েছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিক উল্লাহ খান রোববার আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কলা অনুষদে পাসের হার ১২.১৫ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ১২.০২ ভাগ। কলা অনুষদে ৬০ আসনের বিপরীতে আবেদন জমা হয়েছিল ২১৯৭টি, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৭ জন। সামাজিক বিজ্ঞান অনুষদে ৩০ আসনের বিপরীতে আবেদন জমা হয়েছিল ৭০৭টি, যার মধ্যে উত্তীর্ণ হয় ৮৫ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। গত ১৩ ও ১৪ অক্টোবর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফলাফল ও বিস্তারিত নির্দেশনা আজ রবিবার রাত ১২টার পর শেখ হাসিনা বিশ্ববিদ্যলয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।
আগামী ১১ নভেম্বর সকাল ১০টা থেকে কলা অনুষদের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ১২ নভেম্বর সকাল ১০টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
Related News
শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু)Read More
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকRead More



Comments are Closed