Main Menu

নেত্রকোনায় সেলাই মেশিন বিতরণ

Manual4 Ad Code

নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় রূপালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যেগে আজ বুধবার হস্ত শিল্প প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ৬ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Manual7 Ad Code

সাতপাই রূপালী মহিলা উন্নয়ন সংস্থার হলরুমে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।

Manual4 Ad Code

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌসি বেগম, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই, উদয়ন সমিতির নির্বাহী পরিচালক আবুল হাশিম প্রমুখ।

Manual8 Ad Code

স্বামী পরিত্যক্তা, বিধবা ও হতদরিদ্র ২০ জন মহিলাকে ৬ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। ইতিপূর্বে ১০ জন মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে ১০ টি সেলাই মেশিন বিতরণ হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code