লালবাজারে ১০০ কেজি ওজনের বাঘাইড় মাছ!
বৈশাখী নিউজ ডেস্ক: কুশিয়ারা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। যা বিক্রির জন্য কিনে এনেছেন সিলেট নগরীর লালাবাজারের এক মৎস্য ব্যবসায়ী। এই মাছটি বিক্রির জন্য মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে মাইকিং করিয়েছেন তিনি। বুধবার লালবাজারে এটি বিক্রি হবে।
জানা যায়, মঙ্গলবার ভোরে কুশিয়ারা নদীতে বাঘাইড় মাছটি জেলেদের জালে আটকা পড়ে। দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মোহাম্মদ মোফাজ্জল আহমদ। তিনি মাছটির প্রতি কেজির দাম হাঁকছেন দেড় হাজার টাকা।
ব্যবসায়ী মোফাজ্জল আহমদ জানান, সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। বাজারে এই এত বড় মাছ উঠেছে বিষয়টি তিনি মাইকিংও করিয়েছেন নগরীতে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।
তিনি বলেন, বুধবার সকালে মাছটি কেটে বিক্রি করা হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed