রাঙামাটিতে অপহৃত বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগের দিন অপহৃত বিএনপি নেতা দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে অজ্ঞাতপরিচয় একদল লোক তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।
বুধবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় দীপুময়ের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
সাবেক ইউপি চেয়ারম্যান দীপুময় তালুকদার (৪৫) ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য।
রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ জানান, মঙ্গলবার বিকালে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়েছিল আমাদের কাছে। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। তারই মধ্যে আজ সকালে লাশ পাওয়া গেল।”
কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম বলেন, দীপুময় নিজের ঠিকাদারি ব্যবসার কাজ শেষে ফেরার পথে চারজন অস্ত্রধারী তাকে অপহরণ করে যায় বলে আমরা গতকাল জেনেছিলাম। তাদের পরিচয় আমরা এখনও জানতে পারিনি।
দীপুময়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, জেলা বিএনপির জরুরি বৈঠক করে আমরা এ বিষয়ে কর্মসূচি দেব।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed