Main Menu

ছাতক থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ছাতক প্রতিনিধি: ছাতকের কেজাউড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (১৪) নিখোঁজ হয়েছেন। ২০ অক্টোবর ভোর ৫টা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।

নিখোঁজের ঘটনায় মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমানের পিতা কোম্পানীগঞ্জের লামনীগাঁও গ্রামের আনোয়ার হোসেন ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৯৮৬, তারিখ ২১.১০.২০১৯ইং।

আনোয়ার হোসেন জানান, ২০ অক্টোবর রোববার ভোর ৫টার দিকে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন দিয়ে জানান হাবিবুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে ও সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরে তিনি তাঁর সন্তানকে পেতে আইনি সহযোগিতা কামনা করে ছাতক থানায় এ সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ হাবিবুর রহমানের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। যদি কেউ তার সন্ধান পান তাহলে এই নাম্বারে +৮৮০১৭১৪-৫৯১৫৫৫ অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ ছাত্রের পিতা আনোয়ার হোসেন।

Share





Related News

Comments are Closed