Main Menu

দক্ষিন সুরমায় ২ সন্তানের জননীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুরে দুই সন্তানের জননী রুনা বেগম (৪০) নামে এক গৃহবধু বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলার জালালপুর এলাকার কয়েছ আলীর স্ত্রী ও ধরাধরপুর-রিয়াছতপুর গ্রামের সফর আলীর মেয়ে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পিতার বাড়ীতে মাছ কাটার দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি। তিনি মানসিক রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত রুনা বেগমের ২ ছেলে রয়েছে। বড় ছেলে তারেক আহমদ (১৩) ও ছোট ছেলে তাহের (১০)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed