Main Menu

সিলেটে ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিমানবন্দর বাইপাস এলাকা থেকে ১৬০ বোতল ফেনসিডিল এবং একটি নোহা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর বাইপাস এলাকার এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক ও সিলেট ক্লাবের মধ্যবর্তী জায়গায় গাড়িটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে সাদ্দাম আহমদ (২৫), সাজু আহমদ (৩২) ও আবু আহমদ (৩২)।

আটকের সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, আটককৃতদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed