মহাশূন্যে হাঁটাহাঁটি করল বিশ্বের প্রথম নারী দল
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর অনেক ওপরে শুক্রবার বৈদ্যুতিক সংযোগের ভাঙা অংশ মেরামতের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মহাশূন্যে হাঁটা বা স্পেসওয়াক করা বিশ্বের প্রথম নারী দল।
মহাকাশ স্টেশন থেকে এক এক করে বের হন নাসার নভোচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর। যার মাধ্যমে মহাশূন্যে হাঁটাহাঁটির অর্ধ-শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো পুরুষ সঙ্গী ছাড়াই কোনো নারী স্টেশন থেকে বাইরে আসেন।
প্রথম আমেরিকান নারী হিসেবে ক্যাথি সুলিভান ৩৫ বছর আগে মহাশূন্যে হেঁটেছিলেন।
নাসার কর্মকর্তা এবং অনেক নারী কোচ ও মেইরকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে অনেকে আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এটি নিয়মিত কাজে পরিণত হবে।
নাসা মূলত গত বসন্তে শুধু নারীদের নিয়ে মহাশূন্যে হাঁটাহাঁটি চালাতে চেয়েছিল। কিন্তু তখন যথেষ্ট পরিমাণে মাঝারি-আকারের পোশাক প্রস্তুত ছিল না।
কোচ ও মেইরের আগামী সপ্তাহে মহাশূন্যে হেঁটে আরও নতুন ব্যাটারি বসানোর কথা ছিল। কিন্তু একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় তিন দিন আগেই তাদের মহাশূন্যে বের হওয়ার ঝুঁকিটি নিতে হয়। তাদের দরকার হয়েছিল গত সপ্তাহে কোচ ও অ্যান্ড্রু মরগানের বসানো তিনটি নতুন ব্যাটারির মধ্যে একটির পুরনো চার্জার বদল করা।
শুক্রবার ছিল মেইরের জন্য প্রথম মহাশূন্যে হাঁটা। তিনি ২২৮তম ব্যক্তি এবং ১৫তম নারী হিসেবে মহাশূন্যে হেঁটেছেন। অন্যদিকে, কোচ হেঁটেছেন চতুর্থবারের মতো। তিনি মহাকাশ স্টেশনে সপ্তম মাস অতিক্রম করছেন। পুরো ১১ মাসের মিশন সম্পন্ন করলে তিনি একজন নারীর পক্ষে মহাকাশ স্টেশনে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানের ইতিহাস তৈরি করবেন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed