মদিনায় ৩৫ জন নিহতের মধ্যে ৯ বাংলাদেশি
প্রবাস ডেস্ক: পবিত্র মদিনায় সড়ক দুর্ঘটনায় আগুন ধরে যে ৩৫ জন বাস যাত্রী নিহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি। বিষয়টি বাংলাদেশ মিশন ও উমরাহ যাত্রীদের বাসের টিকিট বিক্রেতা দার আল মিকাতের মালিক সৌদি নাগরিক লামি নিশ্চিত করেছেন।
নিহত ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোক্তার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রুহুল আমিন, মানু মিয়া, সাবিক। তাদের মরদেহ মিদনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে
নিহতদের বাকিজন ও সবার বিস্তারিত নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে বাংলাদেশ মিশন সুত্রে জানা গেছে।
দার আল-মিকাত ওমরাহ এজেন্সির মালিক সৌদি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদকে জানান, দুর্ঘটনায় পড়া ওই বাসে ১১ জন পাকিস্তানী, ১৩ জন ভারতীয়, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইয়ামেনি যাত্রী ছিলেন। আর বাসের চালক ছিলেন সিরিয়ার নাগরিক।
স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) মদিনার মারকাজ আল-আখাল এলাকায় হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বাসে আগুন ধরে যায়। ওই বাসে দার আল মিকাতের টিকিটে ৫০ জন যাত্রী ওমরাহ পালন করতে যাচ্ছিলেন। হতাহতরা সবাই প্রবাসী বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সৌদি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শেখ লিয়াকত আহমেদ জানান, ওমরাহ যাত্রীবাহী ওই বাসে ১১ জন পাকিস্তানী, ১৩ জন ভারতীয়, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইয়ামেনি যাত্রী ছিলেন। আর বাসের চালক ছিলেন সিরিয়ার নাগরিক।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed