খাদিমে মসজিদের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী জামে মসজিদের ভূমিখেকো ফজল মিয়া গংদের হাত থেকে ভূমি রক্ষার দাবিতে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খাদিম চৌমুহনী জামে মসজিদের ভূমি দখল করে রেখেছে ভূমিখেকো ফজল মিয়া। আল্লাহর ঘর মসজিদের ভূমি দখল ও ষড়যন্ত্র কোন দ্বীনদান মুুসলমান করতে পারে না। তবে লোভের বশবর্তী হয়ে আল্লাহর ঘরের জায়গা দখল করতেও পিছপা হয়নি ভূমিখেকো ফজল। সে অনবরত মসজিদ কমিটির মানুষের নামে একের পর এক মামলা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে মসজিদের দখলকৃত ভূমি ফিরে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
মানববন্ধনে খাদিম চৌমুহনী জামে মসজিদের মোতাওয়াল্লী মো. রাজা মিয়া রাজনের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ডা. আজিজুর রহমান, প্রফেসর নজরুল ইসলাম, মোহাম্মদ আলী খোকন, জুলুবুর রাজা চৌধুরী, মোতাহির আলী, নাদির আহমদ চৌধুরী, মাওলানা খালেদ আহমদ, আফতাব উদ্দিন, তাজুল ইসলাম, আবুল হোসেন, হাজি মনসুর আহমদ, মো. জামাল উদ্দিন, সাইফুল আলম প্রমুখ।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল আহাদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed