কুড়িগ্রাম এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামে একটি আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন। কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচল করবে ট্রেনটি। একই সময়ে নতুন র্যাকে প্রতিস্থাপিত দুটি ট্রেনের চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। একই সময়ে রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র্যাক প্রতিস্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কুড়িগ্রাম এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। কুড়িগ্রামবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন ট্রেনটি চালু হলে দেশের প্রত্যন্ত এ অঞ্চলটির যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন কুড়িগ্রামবাসী।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed