তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘খেলা ঘর চায় না শিশুদের কান্না’ এই স্লোগানে শিশু তুহিন হত্যাকাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক এনাম আহমদ, রবিউল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক সোরাজু আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িত শুধু ৭জন নয় আরও থাকতে পারে। এ ঘটনার রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। সেই জড়িত চক্রান্তকারী সবাইকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। না হলে দিন দিন এই ধরণের ঘটনা ঘটতে থাকবে। মধ্যযুগীয় বর্বর কায়দায় তুহিনকে হত্যা করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, রোববার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের দিরাইয়ে কান, গলা ও লিঙ্গ কেটে তুহিন (৫) নামে এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়। পাষণ্ড খুনিরা ঝুলন্ত অবস্থায় শিশুটির পেটে ধারালো দুটি চুরি ঢুকিয়ে রাখে। তুহিন উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামের বছির মিয়ার ছেলে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed