ছাদ থেকে ফেলে শিশু হত্যা, মা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চার তলার ছাদ থেকে ফেলে আশফাক জামান নামে আড়াই বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা রোকসানা আক্তারকে (২৬) আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু আশফাক জামান নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নন্দলালপুর এলাকার নুরুজ্জামান মারুফের ছেলে।
পুলিশ জানায়, ওই শিশুর মা মানসিক ভারসাম্যহীন। তিনি তার আড়াই বছরের ছেলেকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পাগলা নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের চারতলা বাড়ির দোতলায় নুরুজ্জামান মারুফ তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চারতলা বাড়ির ছাদ থেকে শিশু আশফাককে তার মা রোকসানা নিচে ফেলে দেয়। পরিবারের লোকজন আশফাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই শিশুর বাবা রাত সাড়ে ১০টার দিকে আশফাকের মৃত্যুর বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন।
ওসি আরও বলেন, ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা রোকসানা আক্তারকে আটক করা হয়েছে।
নিহত শিশুটির পরিবার জানিয়েছে, রোকসানা মানসিক ভারসাম্যহীন রোগী। এটা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed