Main Menu

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ও সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ১৩ অক্টোবর রোববার বিকালে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা বিএনপির রেজিস্টারি মাঠের বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নিজাম উদ্দিন জায়গীরদার এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এ সময় সিলেট জেলা বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, সাবেক সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মুস্তাক আহমদ, ফরিদ আহমদ, জেলা কৃষক দলের অন্যতম নেতা আব্দুল খালিক, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এম. এহছানুল করিম মিশু, মঈন উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, রফিক উদ্দিন, ডাঃ সাঈদুল ইসলাম, বাবুল আহমদ, আব্দুল মুকিত সুমেল, তমিজুল ইসলাম, আব্দুস সালাম, গোলাম কিবরিয়া, আমির হোসেন, তোফায়েল আহমদ, আব্দুস সাহিদ, আজহার আহমদ চৌধুরী, শিপন চন্দ, আব্দুর রহিম, সাইফুর রহমান, দেলোয়ার হোসেন দিলু, এনছান রেজা, জুনেদ আহমদ, নূর আহমদ, আব্দুল মন্নান, এমডি শওকত আলী, রুকন মিয়া, ফরিদ মিয়া, হবি মিয়া, ফরহাদ, ইমাদ উদ্দিন, সেবুল আহমদ, আজমল খান, দিলওয়ার, সুলেমান আহমদ, ফয়ছল, সিরাজ মিয়া, আনছার আলী, হেলাল আহমদ, ফরহাদ, জসিম উদ্দিন, সোহেল আহমদ, ছাত্রদল নেতা হোসাইন আহমদ হাসান, এহিয়া বিন আনোয়ার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed